আন্দুলবাড়ীয়া হাইস্কুলের শিক্ষকদের ধন্যবাদ
শিক্ষার্থীরা টিভিতে ক্লাস দেখে উপকৃত হচ্ছে ।
সরকারি নির্দেশনা মোতাবেক আন্দুলবাড়ীয়া বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের দায়িত্ব দেওয়ায় , যে সকল স্যার , ম্যাডাম করোনা ভাইরাস প্রতিরোধের নিয়ম নীতি মেনে বাড়ি বাড়ি শিক্ষার্থীদের খোঁজ খবর নেয়ার জন্য আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন তাদের সবাইকে ধন্যবাদ , শুভেচ্ছা , শুভ কামনা ।
প্রতিদিন কোন্ কোন্ শিক্ষার্থীর বাড়ি যাওয়া হচ্ছে তার সংক্ষিপ্ত প্রতিবেদন স্বাক্ষর সহ অফিসে জমা দিতে হবে ।
প্রতিবেদনে উল্লেখ করতে হবে :--
💥 শিক্ষার্থীদের নাম , পিতার নাম , গ্রাম , শ্রেণী , রোল , মোবাইল নম্বর ।
💥 সংসদ টিভি ও জীবননগর ডিস চ্যানেল টিভিতে প্রচারিত শ্রেণি পাঠদান দেখাসহ অন্য যেসব পরামর্শ দেয়া হয়েছে ।
💥 খাতায় যেসব নোট করেছে তা দেখা হয়েছে কিনা ?
💥 শিক্ষার্থী নিয়মিত সকালে , বিকেলে , রাতে লেখাপড়া করছে কিনা?
💥 করোনা ভাইরাস , COVID-19 বিষয়ে সাবধানতা অবলম্বন করছে কিনা ?
💥 শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর ও অগ্রগতি এবং সমস্যা অভিভাবকগণ শিক্ষকবৃন্দকে ফোন করে অবহিত করবেন ।
প্রধান শিক্ষক , আন্দুলবাড়ীয়া বহুমূখী মাধ্যমিক বিদ্যালয় , জীবননগর , চুয়াডাঙ্গা
Comments
Post a Comment