জীবননগর উপজেলার সকল প্রধান শিক্ষকের জুম মিটিং অনুষ্ঠিত
আজ ১৫/০৭/২০২০ তারিখে বেলা ১১টা থেকে ১২.৩০ পর্যন্ত জীবননগর উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষক , শিক্ষা অফিসার ও ইউএনও স্যারসহ মিটিং হয়েছে ( জুম মিটিং ) ।
আলোচনায় গৃহীত সিদ্ধান্ত
১. প্রত্যেক শিক্ষার্থী টিভিতে প্রচারিত ক্লাস দেখছে কিনা তা হোম ভিজিটের মাধ্যমে তদারকি করতে হবে ।
২. প্রত্যেক শিক্ষক নিজ দায়িত্বে ভিডিও ক্লাস নির্মাণ করবে ।
৩. ভিডিও ক্লাস ইউটিউবে এবং গুগল ড্রাইভে আপলোড করতে হবে ।
৪. ইউটিউব বা গুগল ড্রাইভ থেকে লিংক নিয়ে যশোর শিক্ষা বোর্ডে আপলোড করতে হবে ।
৫. স্কুলের ফেসবুক গ্রুপে আপলোড করতে হবে ।
৬. জুম অ্যাপ এর মাধ্যমে দূর শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাস নিতে হবে ।
৭. শিক্ষা বোর্ডে প্রতিটি বিষয়ের প্রশ্ন আপলোড করতে হবে ।
৮. প্রত্যেক শিক্ষকের কাজ / দায়িত্ব/ কার্যক্রম, রেজিস্টারের মাধ্যমে সংরক্ষণ করতে হবে।

Very fine.
ReplyDelete